চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় নতুন জাতের আমের সন্ধান পাওয়া যায় ২০১৩ সালে। কৃষিবিদেরা দাবি করেছেন, এটি নাবি জাতের (মৌসুমের শেষের দিকে হয়) সুস্বাদু একটি আম। আশ্বিনা ও ল্যাংড়া—এ দুই জাতের আমের মুকুলের প্রাকৃতিক পরাগায়নের মাধ্যমে নতুন জাতটির উৎপত্তি হয়েছে বলে তাঁদের ধারণা। তাঁরা আমটির নাম দিয়েছেন ‘গৌড়মতি’। শিবগঞ্জ উপজেলার সীমান্তবর্তী শিয়ালমারা এলাকার এক আমবাগানের একটি গাছে এই জাতের আম পাওয়া গেছে। এই আমের গায়ে ছোপ-ছোপ দাগ আছে যা এর সৌন্দর্য আরও বৃদ্ধি করেছে। ৩-৪টা আমে ১ কেজি হয়ে থাকে।

Reviews
There are no reviews yet.