ব্যানানা ম্যাংগো থাইল্যান্ডের একটি আমের জাত। বিগত কয়েক বছর থেকে বাংলাদেশের বাজারে এই আম জনপ্রিয় হওয়া শুরু করেছে। কাঁচা অবস্থায় এই আম গাড় সবুজ রঙের হয়ে থাকে, পাকলে রঙ পরিবর্তন করে হলুদ কালার ধারন করে। একদম পাকা আম সুস্বাদু ও সুমিষ্ট। আমাদের দেশের অন্যান্য জাতের মতো এই আমের উৎপাদন পদ্ধতি একই না হওয়ার কারনে ফল ব্যাগ ব্যাবহার করা হয়। ব্যাগ ব্যাবহার করার কারনে এই আম হলুদ রঙ ধারন করে পাকার আগেই। ৩-৪ট আমে ১ কেজি ওজন হয়ে থাকে। ১০ কেজি আমে সর্বচ্চ ৩৭টা আম হয়ে থাকে।

Reviews
There are no reviews yet.