কিছু প্রশ্ন আছে খুবই সাধারণ তবে জিজ্ঞাসা সবারই
১/ কোন আম কখন পাবো?
⭐ হিমসাগর আমঃ জুনের প্রথম সপ্তাহ থেকে শুরু করে তৃতীয় সপ্তাহ পর্যন্ত পাবেন।
⭐হাড়িভাঙ্গা আমঃ জুনের মাঝামাঝি থেকে জুলাইয়ের শুরুর সপ্তাহ পর্যন্ত পাবেন।
⭐ল্যাংড়া আমঃ জুনের মাঝামাঝি থেকে জুলাইয়ের শুরুর সপ্তাহ পর্যন্ত পাবেন।
⭐ফজলি আমঃ – জুলাই মাসের মাঝামাঝি থেকে আগস্টের মাঝামাঝি পর্যন্ত পাওয়া যাবে।
⭐আম্রপালি আমঃ-জুলাই মাসের প্রথম সপ্তাহ থেকে আগস্টের শেষ সপ্তাহ পর্যন্ত পাওয়া যাবে।
২/ ফলগুলো কোথায় থেকে সংগ্রহ করেন?
যে আম যে স্থানে ভাল জন্মে এবং অরিজিনাল স্বাদ পাওয়া যায় সেই স্থানগুলোতে আমাদের নিবন্ধিত বাগান রয়েছে। সেখান থেকেই আমরা আম সংগ্রহ করে থাকি।
৩/ সেরা মানের ফল কিভাবে নিশ্চিত করেন ?
আমরা সরাসরি আমাদের নিবন্ধিত ফল চাষিদের বাগান থেকে বাগানের সেরা ও নিরাপদ ফল সংগ্রহ করি। চাষীরা যাতে এক্সপোর্ট কোয়ালিটির আম উৎপাদন করতে পারে সেজন্য তাদেরকে বিশেষজ্ঞ ট্রেইনারের মাধ্যমে পরামর্শ প্রদান করে থাকি। পাশাপাশি আপনাদের কাছে ফল পৌঁছানো পর্যন্ত যাতে ফল নিরাপদ থাকে তার জন্য উন্নত প্যাকেজিং ব্যবস্থা রয়েছে। এভাবেই আমরা আমের সেরা মান নিশ্চিত করি।
৪/ আম কতদিন পর্যন্ত রেখে খেতে পারবো ?
আমের ধরণ এবং আবহাওয়াভেদে ৪-১০ দিন পর্যন্ত সংরক্ষণ করা যায়।
৫/ আপনারা কি হোম ডেলিভারি দেন?
আমের ধরণ এবং আবহাওয়াভেদে ৪-১০ দিন পর্যন্ত সংরক্ষণ করা যায়।
৬/ আপনাদের কি ক্যাশ অন ডেলিভারি সিস্টেম আছে?
জ্বী আছে, তবে সেক্ষেত্রে ৫০% টাকা অগ্রীম পে করতে হয়।
৭/ পেমেন্ট কিভাবে করবো ?
বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে পারেন। অন্য কোনো মাধ্যমে পে করতে চাইলে আমাদের প্রতিনিধীর সাথে যোগাযোগ করুন।
৮/ অর্ডার কনফার্ম করার কতদিনের মধ্যে ডেলিভেরি পাবো?
অর্ডার করার ৭২ ঘন্টার মধ্যে ডেলিভারি দেয়া হয়। তবে আম হার্ভেস্টিং এবং আবহাওয়া এর উপর নির্ভর করে সময়ের তারতম্য হতে পারে।
৯/ কিভাবে ফল অর্ডার করবো ?
ওয়েবসাইটের পাশাপাশি আমাদের ফেসবুক পেজ, হোয়াটসঅ্যাপ এবং হেল্পলাইন নাম্বারের মাধ্যমে অর্ডার করতে পারেন। হেল্পলাইন/হোয়াটসঅ্যাপঃ
+88 01870-212581
এ কল করে.
আমাদের ফেসবুক পেজ www.facebook.com/aampur24 এ ইনবক্স করে ফল অর্ডার করতে পারবেন।
১০/ পণ্যের মান খারাপ হলে করনীয় কি?
আমরা সর্বোচ্চ চেষ্টা করি আপনাদের ভালো মানের ফল সরবরাহ করতে। তবে পরিবহণ বা অন্য কোনো অনাকাঙ্ক্ষিত কারণে যদি ফল নস্ট হয়ে যায় সেক্ষেত্রে ক্ষতিগ্রস্থ ফলের ছবি তুলে এবং পরিমাণ জানিয়ে আমাদের পেজে ইনবক্স করুন অথবা হেল্পলাইন নাম্বারে দ্রুত যোগাযোগ করুন। আমরা অবশ্যই সমপরিমান রিফান্ড বা রিপ্লেসের ব্যবস্থা করব ইনশাআল্লাহ।
১১/ আপনারা কি শুধু আমই সরবরাহ করেন?
না। আমরা আমের পাশাপাশি রংপুর অঞ্চলের আরও অন্যান্য পণ্য এবং বাড়ির তৈরি খাবার পণ্য সরবরাহ করে থাকি।